মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার পর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ড-এ উপস্থিত হন এবং গ্যালারিতে বসে কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে রাষ্ট্রপতি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এস এম আসাদুল হক। পরিদর্শন শেষে তিনি অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।







