শনিবার, মার্চ ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আমেরিকায় ট্রাম্পের পতনের দাবিতে “নো কিংস” আন্দোলনের ডাক

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২৮, ২০২৬
A A
আমেরিকায় ট্রাম্পের পতনের দাবিতে “নো কিংস” আন্দোলনের ডাক
Share on FacebookShare on Twitter

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে আজ ২৮ মার্চ শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। দেশটির ৩ হাজার ১০০টিরও বেশি স্থানে পরিকল্পিত এই কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, আজ কয়েক মিলিয়ন মার্কিন নাগরিক রাজপথে নেমে তাদের অসন্তোষ প্রকাশ করবেন। ট্রাম্পের শাসনপদ্ধতিকে গণতান্ত্রিক নয় বরং রাজতান্ত্রিক মনে করায় এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘নো কিংস’।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এবারের কর্মসূচির সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবরে অনুষ্ঠিত দুই দফার বিক্ষোভে যথাক্রমে ৫০ লাখ ও ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিল। ইনডিভিজিবল, পাবলিক সিটিজেন, হিউম্যান রাইটস ক্যাম্পেইন এবং উইমেন’স মার্চের মতো বড় বড় সংগঠন এই বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছে। কঠোর অভিবাসন নীতি, নাগরিক অধিকার হরণ এবং যুদ্ধবিরোধী অবস্থান থেকে সাধারণ মানুষ এই আন্দোলনে শামিল হচ্ছেন।

এবারের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিনেসোটার টুইন সিটিস বা সেন্ট পল এলাকা। সেখানে অভিবাসন কর্মকর্তাদের অভিযানে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সেন্ট পলের স্টেট ক্যাপিটলে আয়োজিত প্রধান সমাবেশে সিনেটর বার্নি স্যান্ডার্স, অভিনেত্রী জেন ফন্ডা এবং কিংবদন্তি সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনসহ অনেক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু এই একটি এলাকাতেই দেড় লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরওপড়ুন

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

ইসরায়েলের আশালিম পাওয়ার স্টেশনে ইরানি মিসাইল হামলা

বিক্ষোভের এই বিশাল প্রস্তুতিকে বিদ্রূপ করে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন দাবি করেছেন, সাধারণ মানুষের এই প্রতিবাদ নিয়ে কোনো আগ্রহ নেই। তবে বিক্ষোভকারীরা এই বক্তব্য নাকচ করে দিয়ে বলছেন, তারা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আয়োজকদের মতে, তাদের লক্ষ্য কেবল একদিনের রেকর্ড গড়া নয়, বরং দীর্ঘমেয়াদে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। মন্টানার মতো রিপাবলিকান ঘাঁটিগুলোতেও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ায় একে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক জনরোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার
আন্তর্জাতিক

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

মার্চ ২৮, ২০২৬
ইসরায়েলের আশালিম পাওয়ার স্টেশনে ইরানি মিসাইল হামলা
আন্তর্জাতিক

ইসরায়েলের আশালিম পাওয়ার স্টেশনে ইরানি মিসাইল হামলা

মার্চ ২৮, ২০২৬
ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা: সৌদি আরবে মার্কিন অত্যাধুনিক নজরদারি বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক

ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা: সৌদি আরবে মার্কিন অত্যাধুনিক নজরদারি বিমান বিধ্বস্ত

মার্চ ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

মার্চ ২৮, ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

মার্চ ২৮, ২০২৬
ইসরায়েলের আশালিম পাওয়ার স্টেশনে ইরানি মিসাইল হামলা

ইসরায়েলের আশালিম পাওয়ার স্টেশনে ইরানি মিসাইল হামলা

মার্চ ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০