Friday, September 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

নোট অব ডিসেন্টের কারণেই গণভোট হয়েছে: সারোয়ার তুষার

March 29, 2026
A A
নোট অব ডিসেন্টের কারণেই গণভোট হয়েছে: সারোয়ার তুষার

গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং বিভিন্ন দলের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত থাকায় জনগণের মতামত যাচাইয়ে গণভোট আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, মূলত যেসব ইস্যুতে দলগুলো একমত হতে পারেনি, সেই বিষয়ে সাধারণ মানুষ আসলে কী চায় তা জানতেই এই আয়োজন।

সারোয়ার তুষার জানান, দলগুলো যদি কেবল ভিন্নমতসহ স্বাক্ষর করে দিত, তবে আগামীতে যারা ক্ষমতায় আসত তারা তাদের দলীয় ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত। কিন্তু কিছু বিষয়ে ঐকমত্য না আসায় সব দল একপর্যায়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্তে সম্মত হয়। যেহেতু এখন গণভোটে জনগণ তাদের মতামত দিয়ে দিয়েছে এবং ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে, তাই এখন আর কোনো দলের ইশতেহার বা ব্যক্তিগত ভিন্নমত প্রাধান্য পাওয়ার সুযোগ নেই।

বিএনপির মতো বড় রাজনৈতিক দলের এই বিষয়টি বোঝা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট’ মানে হলো দ্বিমত থাকা সত্ত্বেও প্রক্রিয়ার সাথে একমত পোষণ করা। অর্থাৎ, নিজের ভিন্ন অবস্থান বজায় রেখেও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই দ্বিমত যেন ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না করে, সেজন্যই গণভোটের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা নেওয়া হয়েছে।

এনসিপির এই নেতা আরও যোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই সর্বোচ্চ। যখন কোনো বিষয়ে জনরায় চলে আসে, তখন সেটিই সবকিছুর ঊর্ধ্বে স্থান পায়। তাই গণভোটের ফলাফলের পর কোনো বিশেষ দলের নোট অব ডিসেন্ট নিয়ে পড়ে থাকা যৌক্তিক নয় বলে তিনি মনে করেন।

Related Posts

বাংলাদেশ

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ পুলিশ কর্মকর্তা আটক

September 18, 2026
বাংলাদেশ

কোরআনের আলোকে সংবিধান হতে পারে, তবে কোরআন সংবিধান নয়: আইনমন্ত্রী

September 18, 2026
বাংলাদেশ

সবজিতে কিছুটা স্বস্তি, অস্থির নিত্যপণ্যের বাজারে দিশাহারা ক্রেতা

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ পুলিশ কর্মকর্তা আটক

September 18, 2026

‘দুর্নীতি বিএনপির বিজনেস মডেল, সূর্য পশ্চিম দিক থেকে উঠলেও এই সিন্ডিকেট তারা ভাঙতে পারবে না’

September 18, 2026

কোরআনের আলোকে সংবিধান হতে পারে, তবে কোরআন সংবিধান নয়: আইনমন্ত্রী

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version