রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

এপ্রিল ১, ২০২৬
A A
চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জ সদরে চাঁদা দিতে অস্বীকার করায় লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে তুলে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত যুবদল নেতা বাবুল মিয়ার অভিযোগ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ তার কাছে ছয় হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় এবং বিষয়টি থানায় জানানোয় ক্ষিপ্ত হয়ে শহীদ তার লোকজন নিয়ে তাকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যান। এরপর একটি নির্জন স্থানে নিয়ে তাকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়া হয়।

অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, বাবুলের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং তিনি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে বলে তিনি মনে করেন।

এই ঘটনায় মঙ্গলবার রাতে আহত বাবুল মিয়ার বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া জানিয়েছেন, হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

জামায়াত

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version