বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রধান শিক্ষিকাকে মারধর, সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা-শোকজ

- তুর্জ খান
এপ্রিল ২, ২০২৬
A A
প্রধান শিক্ষিকাকে মারধর, সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা-শোকজ
Share on FacebookShare on Twitter

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া এক আওয়ামী লীগ নেতা কর্মস্থলে ফিরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনা ঘটিয়েছেন। গত রোববার বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন এবং তার চাচাতো ভাই সিদলাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষিকা হাসিনা ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আওয়ামী শাসনামলে রাজনৈতিক প্রভাবে জাল সনদে প্রধান শিক্ষক হয়েছিলেন আমিনুল ইসলাম সুজন। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে দুই কর্মস্থল থেকে বেতন নেওয়া এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ২০১৯ সালে তিনি বরখাস্ত হন। সম্প্রতি আদালতের রায়ের দোহাই দিয়ে কর্মস্থলে ফিরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং গত রোববার অর্ধশতাধিক লোক নিয়ে তার ওপর হামলা চালান।

হামলায় সরাসরি অংশ নেওয়ায় যুবদল নেতা সোহেল রানাকে দল থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকার দাবি, সোহেল রানা তাকে অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর ও হত্যার চেষ্টা করেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আহমেদ জানিয়েছেন, প্রধান শিক্ষিকার ওপর হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক

এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ

সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, জানা যাবে আজ

এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ

পাবনায় দিনমজুরকে হত্যা: ‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই বাবার জন্য কাল হয়ে দাঁড়াল’

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক

এপ্রিল ২, ২০২৬

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬

যুদ্ধের মধ্যে ইরানে ‘বিজয়’ উদযাপন, রাজধানীতে উল্লাস

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version