স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ তা ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়।
পরে ২৯ মার্চ অধিবেশন পুনরায় শুরু হলে সেদিন থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।







