শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ৩, ২০২৬
A A
ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার বিবরণ অনুযায়ী, আগারগাঁও এলাকার হোটেল ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে কিস্তিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। এছাড়া তারা প্রায়ই হোটেলে এসে ফ্রিতে খাবার খেয়ে চলে যেত। গত ৩০ মার্চ বিকেলে আসামিরা পুনরায় আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে আলমগীর অস্বীকৃতি জানান। তখন তাকে হত্যার হুমকি দেওয়া হলে তিনি আতঙ্কিত হয়ে সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে এনে আসামিকে প্রদান করেন।

চাঁদাবাজির এই ভয়াবহতায় অতিষ্ঠ ও আতঙ্কিত হয়ে ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন সময়মতো তাদের উদ্ধার করায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকিরকে গ্রেপ্তার করে।

আরওপড়ুন

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’

হাসিনার পথে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কি ?

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। র‍্যাব জানিয়েছে, সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় থাকবে।

সম্পর্কিত খবর

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’
বাংলাদেশ

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’

এপ্রিল ৩, ২০২৬
হাসিনার পথে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কি ?
প্রধান সংবাদ

হাসিনার পথে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কি ?

এপ্রিল ৩, ২০২৬
সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে
বাংলাদেশ

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’

এপ্রিল ৩, ২০২৬
হাসিনার পথে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কি ?

হাসিনার পথে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কি ?

এপ্রিল ৩, ২০২৬
এক সেতু ধ্বংসের জবাবে ৮ সেতুর ‘হিট লিস্ট’ প্রকাশ ইরানের

এক সেতু ধ্বংসের জবাবে ৮ সেতুর ‘হিট লিস্ট’ প্রকাশ ইরানের

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০