রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’

এপ্রিল ৩, ২০২৬
A A
ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’
Share on FacebookShare on Twitter

যশোরের মণিরামপুরে দুটি অস্তিত্বহীন মাদ্রাসার নাম ব্যবহার করে সরকারি বরাদ্দের দুই টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোদাচ্ছের গাজীর বিরুদ্ধে। উপজেলার বাকোশপোল এলাকায় ‘বাকোশপোল বালক বালিকা এতিমখানা’ ও ‘বাকোশপোল হাফিজিখানা’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব না থাকলেও কাগজপত্রে জালিয়াতি করে এই চাল উত্তোলন করা হয়। অভিযুক্ত মোদাচ্ছের গাজী দেবিদাসপুর ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয় দিয়ে এই জালিয়াতি করেছেন বলে জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় দুটি কওমী মাদ্রাসার নাম আংশিক পরিবর্তন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে বরাদ্দের আবেদন করা হয়েছিল। সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানদের অন্ধকারে রেখে মোদাচ্ছের গাজী নিজেকে ওই প্রতিষ্ঠানগুলোর সভাপতি সাজিয়ে চাল উত্তোলন করেন। পরে সেই চাল বিক্রি করে তিনি ৭০ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগ রয়েছে, জালিয়াতি ধামাচাপা দিতে তিনি একজন মাদ্রাসা শিক্ষককে মাত্র পাঁচ হাজার টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা ওই শিক্ষক প্রত্যাখান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানানো হয়েছে, সময় স্বল্পতার কারণে আবেদনগুলো যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি। পিআইও অসুস্থ থাকায় অফিস সহকারীর মাধ্যমে তালিকাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে পাঠানো হয়েছিল। জেলা কর্মকর্তা শেখ আব্দুল কাদের জানিয়েছেন, ইউএনও স্বাক্ষরিত তালিকার ভিত্তিতেই এই বরাদ্দ দেওয়া হয়। তবে ভুয়া প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে মণিরামপুর থানা বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, চাল আত্মসাতের মতো অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ মিললে অভিযুক্ত মোদাচ্ছের গাজীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকায় এবং তার সরকারি ফোন বন্ধ থাকায় এই বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বিএনপি

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
বিএনপি

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version