বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান

- তুর্জ খান
এপ্রিল ৮, ২০২৬
A A
যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া ১০ দফা কঠোর শর্ত মেনে নিতে বাধ্য হয়েছেন।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মতে, শত্রুপক্ষ যুদ্ধে স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং বর্তমানে ইরানের ইচ্ছা মেনে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর মাত্র ১০ দিনের মধ্যেই তাদের ব্যর্থতা বুঝতে পেরেছিল এবং বিভিন্ন মাধ্যমে যুদ্ধবিরতির জন্য ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করে।

যুক্তরাষ্ট্র যেসব শর্ত মেনে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো—ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানো, হরমুজ প্রণালিতে ইরানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিকে স্বীকৃতি দেওয়া। এছাড়া ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আগের সব প্রস্তাব বাতিলের দাবিও এতে অন্তর্ভুক্ত।

শর্তগুলোর মধ্যে আরও রয়েছে ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা। একইসঙ্গে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার বিষয়টিও এই চুক্তির অংশ বলে দাবি করেছে তেহরান।

ইরানি নিরাপত্তা সংস্থা এই ৪০ দিনকে ইতিহাসের অন্যতম কঠিন সম্মিলিত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, এই সময়ে ইরান ও তার মিত্ররা শত্রুপক্ষের সামরিক ও কৌশলগত অবস্থানের ওপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে, যা শেষ পর্যন্ত ওয়াশিংটনকে পিছু হঠতে বাধ্য করেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতেই ডুবতে পারে মার্কিন ডলারের ‘দাদাগিরি’

এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক

ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের প্রথম সফর দিল্লিতে

এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গজুড়ে ভোটার তালিকা সংশোধনের নামে ৯০ লাখ নাম বাদ: সিংহভাগই মুসলিম

এপ্রিল ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হরমুজ প্রণালিতেই ডুবতে পারে মার্কিন ডলারের ‘দাদাগিরি’

এপ্রিল ৮, ২০২৬

ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের প্রথম সফর দিল্লিতে

এপ্রিল ৮, ২০২৬

পশ্চিমবঙ্গজুড়ে ভোটার তালিকা সংশোধনের নামে ৯০ লাখ নাম বাদ: সিংহভাগই মুসলিম

এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version