বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিএনপি নেতার বিধবাকে ধর্ষণ

- তুর্জ খান
এপ্রিল ৮, ২০২৬
A A
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিএনপি নেতার বিধবাকে ধর্ষণ
Share on FacebookShare on Twitter

ফরিদপুরে সরকারি ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে (৪৩) আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সুজন শেখ (৩৫) ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় হিসেবে পরিচিত।

ভুক্তভোগী নারী জানান, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি অন্যের বাড়িতে কাজ করে অতি কষ্টে জীবনযাপন করছেন। জরাজীর্ণ এক টিনের ঘরে একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করা এই নারীকে কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে গত ২ এপ্রিল সকালে বাড়ি থেকে নিয়ে যান প্রতিবেশী সুজন শেখ।

অভিযোগ অনুযায়ী, উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে ওই নারীকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জানানো হয় যে ওটিই সরকারি অফিস। এরপর হোটেলের একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চার দিন চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগী নারী ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তিনি কাঁদতে কাঁদতে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে অভিযুক্ত সুজন শেখ ধর্ষণের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন যে, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, বিধবা নারীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযুক্ত সুজন শেখকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

এক বছর পরে দেশে জামায়াতের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না: ছাত্রদল সভাপতি

এপ্রিল ৯, ২০২৬
বাংলাদেশ

মহাপরিকল্পনায় পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬
বাংলাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

এপ্রিল ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এক বছর পরে দেশে জামায়াতের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না: ছাত্রদল সভাপতি

এপ্রিল ৯, ২০২৬

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের: ‘ডাস্টবিনে’ ছুড়ে দিলেন ১০ দফা

এপ্রিল ৯, ২০২৬

বৈরুতে গণহত্যা: ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version