শনিবার, এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা

- তুহিন সিরাজী
এপ্রিল ৯, ২০২৬
A A
ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। বুধবার যুবদল বিমানবন্দর থানা শাখার নেতা রাসেল সরকার এই অভিযোগ উত্থাপন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ শাখায় আবেদনটি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগপত্রে রাসেল সরকার নিজেকে যুবদলের কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, আল আমিন হোসেন শান্ত রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, মারামারি ও অর্থ লুটের মতো অভিযোগ রয়েছে।

জাতীয় নির্বাচনের পর তাঁর এসব কর্মকাণ্ড আরও বেড়েছে বলেও অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, দক্ষিণখান বাজারসহ বিভিন্ন এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায় করা হয় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পাশাপাশি নির্মাণাধীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকেও নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ মার্চ উত্তরা পূর্ব থানায় একটি মামলায় ডিএল ফিলিং স্টেশনের কর্মীদের মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগে শান্তকে আসামি করা হয়েছে। এছাড়া ৪ এপ্রিল দক্ষিণখান এলাকায় সরকারি মাটি বিক্রি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতাসহ কয়েকজনকে মারধরের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

অভিযোগপত্রে দাবি করা হয়, এসব ঘটনার পরও তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। সংগঠনের একটি প্রভাবশালী মহলের আশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতার নাম উল্লেখ করে তাঁকে ‘শেল্টারদাতা’ হিসেবে দায়ী করা হয়েছে।

রাসেল সরকার অভিযোগ করেন, শান্ত ও তাঁর অনুসারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর স্বজন ও সহকর্মীরাও হামলার শিকার হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, এসব ঘটনায় ছাত্রদল ও বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ফেরাতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সবশেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাসেল সরকার বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গণভোট নিয়ে আবেগঘন আবেদন জানালেন জুলাই শহীদের বোন

এপ্রিল ১১, ২০২৬
প্রধান সংবাদ

সাবেক যুবদল নেতার চাঁদাবাজির শিকার মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম

এপ্রিল ১১, ২০২৬
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

এপ্রিল ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শ্রমিকের সন্তানদের শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: জামায়াত আমির

এপ্রিল ১১, ২০২৬

বাবা, আমার সুমনরে দেখছেন! আমার সুমনরে আইন্না দিবেন্নি বাবা!

এপ্রিল ১১, ২০২৬

আর এস ফাহিমের আইনজীবীর সাথে পুলিশের কি লেনদেন হচ্ছে?

এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version