দীর্ঘ কয়েক দশক পর যুক্তরাষ্ট্রে তরুণদের জন্য সামরিক বাহিনীতে নাম নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২৬ সালের ডিসেম্বর মাস থেকে দেশজুড়ে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন এই নিয়মে নির্দিষ্ট বয়স ও যোগ্যতাসম্পন্ন তরুণদের নাম স্বয়ংক্রিয়ভাবে সামরিক সেবার জন্য নিবন্ধিত হয়ে যাবে।
মূলত সামরিক বাহিনীতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করার লক্ষ্যেই এই বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। ২০২৬ সালের শেষ নাগাদ যোগ্য সকল তরুণকে এই প্রক্রিয়ার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের পদক্ষেপ সবশেষ নেওয়া হয়েছিল ১৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়। দীর্ঘ প্রায় ৫০ বছর পর আবারও এমন বাধ্যতামূলক ব্যবস্থার ঘোষণা আসায় দেশটির ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার প্রয়োজনে তরুণদের সামরিক প্রস্তুতির মধ্যে রাখা জরুরি হয়ে পড়েছে। ১৯৭০ সালের পর প্রথমবার এমন পদক্ষেপ নেওয়ায় বিষয়টিকে দেশটির সামরিক নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
