রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষকদল নেতা

এপ্রিল ১০, ২০২৬
A A
ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষকদল নেতা
Share on FacebookShare on Twitter

ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে এবং এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করেন সেন্টু। এরপর থেকে তিনি নিয়মিত যোগাযোগ রাখছিলেন। অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে সেন্টু জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তাঁর স্বামী বাধা দেওয়ার চেষ্টা করলে এবং স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার আরও বিপাকে পড়েছে। তাঁর স্বামী অভিযোগ করেছেন, সামাজিক চাপে তিনি স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। এছাড়া অভিযুক্ত সেন্টু ফোন করে মামলা না করার জন্য পরিবারটিকে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে দাবি করা হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কৃষকদলের ফেনী জেলা সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হবে। সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

বিএনপি

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version