তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক টেলিফোনলাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ফোনালাপে দুই নেতা যুদ্ধবিরতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।
প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক ও তার সহযোগীরা যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আসন্ন শান্তি আলোচনাকে একটি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতায় রূপান্তরের আহ্বান জানান। একইসঙ্গে শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তিনি বিশ্বনেতাদের সতর্ক করে দেন।
ফোনালাপে এরদোয়ান ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। এই সংকটময় সময়ে আঞ্চলিক সংলাপ বৃদ্ধি এবং সাধারণ বিবেচনাবোধ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।







