শনিবার, এপ্রিল ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বর্তমান সংসদে গণভোটকে বেআইনি করার যে কোনো অপচেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল

হাসনাত কাইয়ূম

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ১১, ২০২৬
A A
বর্তমান সংসদে গণভোটকে বেআইনি করার যে কোনো অপচেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল
Share on FacebookShare on Twitter

স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’- এই মূল অঙ্গীকার ৫৫ বছরেও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। তারা বলেন, জুলাই সনদ নিয়েও একই ধরনের ষড়যন্ত্র চলছে। শুক্রবার স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ: প্রতারণার ফাঁদে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এ সভার আয়োজন করে।

সভায় সংগঠনটির সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, ১৯৭১ সালের এই দিনে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে অঙ্গীকার করা হয়েছিল, তা এখনো অর্জিত হয়নি। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের ক্ষমতা কাঠামোর মাধ্যমে দেশে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে। তিনি বর্তমান সংসদকে জনগণের গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার কার্যকর করার আহ্বান জানান। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে দাবি তৈরি হয়েছে, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর ‘জুলাই সনদ’ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

হাসনাত কাইয়ূম ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিলেও নতুন সংসদ সেই আদেশ অগ্রাহ্য করার ধৃষ্টতা দেখাচ্ছে। বর্তমান সংসদে গণভোটকে বেআইনি করার যে কোনো অপচেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল। তিনি আরও বলেন, অবাধ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা এবং অর্থ পাচার ও দুর্নীতি রোধে সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের প্রধান দাবি।

আরওপড়ুন

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন হয় যেভাবে

গণভোট নিয়ে আবেগঘন আবেদন জানালেন জুলাই শহীদের বোন

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এ ছাড়া শহীদুল্লাহ ফরায়জী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বাকী বিল্লাহ, জয়দ্বীপ ভট্টাচার্য, অ্যাডভোকেট আব্দুল আলীম, মাহবুব আলম চৌধুরী, সেলিম খান ও চারু হক বক্তব্য দেন।

সম্পর্কিত খবর

আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন হয় যেভাবে

এপ্রিল ১১, ২০২৬
গণভোট নিয়ে আবেগঘন আবেদন জানালেন জুলাই শহীদের বোন
বাংলাদেশ

গণভোট নিয়ে আবেগঘন আবেদন জানালেন জুলাই শহীদের বোন

এপ্রিল ১১, ২০২৬
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

এপ্রিল ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আসিম মুনির ও শাহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনার আহ্বান পাকিস্তানের

আসিম মুনির ও শাহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনার আহ্বান পাকিস্তানের

এপ্রিল ১১, ২০২৬
বর্তমান সংসদে গণভোটকে বেআইনি করার যে কোনো অপচেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল

বর্তমান সংসদে গণভোটকে বেআইনি করার যে কোনো অপচেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল

এপ্রিল ১১, ২০২৬
❝আগে খাম্বা ছিলো কারেন্ট ছিলো না এখন পাম্প আছে তেল নাই❞

❝আগে খাম্বা ছিলো কারেন্ট ছিলো না এখন পাম্প আছে তেল নাই❞

এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০