রবিবার, এপ্রিল ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বগুড়া ও শেরপুরে ১১ শতাংশ কেন্দ্রে প্রক্সি ভোটের প্রমাণ পেয়েছে এএফইডি

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১১, ২০২৬
A A
বগুড়া ও শেরপুরে ১১ শতাংশ কেন্দ্রে প্রক্সি ভোটের প্রমাণ পেয়েছে এএফইডি
Share on FacebookShare on Twitter

বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রায় ১১ শতাংশ ভোটকেন্দ্রে প্রক্সি ভোটের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)।

শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। তারা জানান, অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কিছু অনিয়মের ঘটনা লক্ষ্য করা গেছে।

এএফইডির মুখপাত্র হারুন-অর-রশিদ বলেন, প্রায় ১২ শতাংশ কেন্দ্রে ভোটারদের পরিচয় যাচাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া ১১ শতাংশ কেন্দ্রে প্রক্সি ভোটের সম্ভাবনা রয়েছে। একটি কেন্দ্রে শারীরিক সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও রেকর্ড করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রায় ৪৭ শতাংশ ক্ষেত্রে ভোটকেন্দ্রের আশপাশে প্রচারসামগ্রী দেখা গেছে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। ১২টি ক্ষেত্রে অননুমোদিত ব্যক্তিদের কেন্দ্রের বাইরে নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করতে দেখা গেছে এবং ১৫টি ঘটনায় ভোটারদের নির্দিষ্টভাবে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। কোথাও সর্বোচ্চ ৬৪ শতাংশ, আবার কোথাও সর্বনিম্ন ৩১ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক কেন্দ্রে দীর্ঘ সময় ভোটারশূন্য অবস্থাও দেখা গেছে।

এএফইডি নির্বাচন প্রক্রিয়া উন্নত করতে কয়েকটি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—কেন্দ্র কর্মকর্তাদের প্রশিক্ষণ জোরদার করা, সব ভোটকেন্দ্রকে সহজপ্রবেশযোগ্য করা এবং নির্বাচনের দিনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা। পাশাপাশি ডাকযোগে ভোটের পরিধি বাড়ানোর কথাও বলা হয়েছে।

আরওপড়ুন

‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’

ঢাকার অপরাধ জগতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ক্ষুদ্র অস্ত্র, তৎপর গোয়েন্দারা

এক প্রশ্নের জবাবে ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন ও এএফইডির বোর্ড সদস্য তালেয়া রহমান বলেন, বিশ্বব্যাপী নির্বাচনগুলোতে কিছু না কিছু অনিয়ম থাকেই, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এই পর্যবেক্ষণে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মোট ৫৩ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত খবর

‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’
জামায়াত

‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’

এপ্রিল ১২, ২০২৬
ঢাকার অপরাধ জগতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ক্ষুদ্র অস্ত্র, তৎপর গোয়েন্দারা
প্রধান সংবাদ

ঢাকার অপরাধ জগতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ক্ষুদ্র অস্ত্র, তৎপর গোয়েন্দারা

এপ্রিল ১১, ২০২৬
বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
এনসিপি

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

এপ্রিল ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’

‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’

এপ্রিল ১২, ২০২৬
ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া সৌদি ঘাঁটিতে পাকিস্তান সেনাবাহিনী

ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া সৌদি ঘাঁটিতে পাকিস্তান সেনাবাহিনী

এপ্রিল ১২, ২০২৬
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র

ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র

এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০