রবিবার, এপ্রিল ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্যাংক রেজুলেশন বিল পাস একীভূত পাঁচ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১২, ২০২৬
A A
ব্যাংক রেজুলেশন বিল পাস  একীভূত পাঁচ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে আগে বলা ছিল—ব্যাংক বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিরা অর্থ ফেরত দিলেও তারা মালিকানায় ফিরতে পারবেন না। তবে সেই বিধিনিষেধ তুলে দিয়ে জাতীয় সংসদে পাস হয়েছে ‘ব্যাংক রেজুলেশন বিল, ২০২৬’। ফলে একীভূত পাঁচ ব্যাংকের মালিকানায় আগের শেয়ারহোল্ডারদের ফেরার পথ উন্মুক্ত হয়েছে। এতে এস আলম ও নাসা গ্রুপের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে, যাদের হাতে আগে এসব ব্যাংকের অধিকাংশ শেয়ার ছিল।

নতুন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী, কোনো তফসিলি ব্যাংক রেজুলেশনে গেলে পূর্বের শেয়ারহোল্ডার বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় উপযুক্ত ব্যক্তি/গোষ্ঠী ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায়ভার নিতে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাদেরকে বিস্তারিত অঙ্গীকারনামা দিতে হবে—সরকারি সহায়তা ফেরত দেওয়া, নতুন মূলধন জোগান, ঘাটতি পূরণ, আমানতকারীদের দায় শোধ এবং সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে।

অনুমোদনের আগে বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে সরকারের অনুমতি নেবে। অনুমোদন পেলে আগের মালিকদের সরকার বিনিয়োগকৃত অর্থের ৭.৫০% জমা দিতে হবে এবং বাকি ৯২.৫০% দুই বছরের মধ্যে ১০% সরল সুদসহ পরিশোধ করতে হবে।

নতুন বিধান অনুযায়ী, পুনর্গঠিত ব্যাংক দুই বছর বাংলাদেশ ব্যাংকের তদারকিতে থাকবে। শর্ত পূরণ না হলে অনুমোদন বাতিলের সুপারিশ করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, অল্প অর্থ জমা ও প্রতিশ্রুতির ভিত্তিতে মালিকানা ফিরিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ। এতে আমানতকারীদের অর্থ ঝুঁকিতে পড়তে পারে এবং দায়ী ব্যক্তিরা সহজে দায়মুক্তি পেতে পারেন।

আরওপড়ুন

চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো

বিমানবন্দর রেলস্টেশনে টিটিইকে স্ট্যাপলার দিয়ে হামলা, আটক ২

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এই সিদ্ধান্ত ব্যাংক খাতে অনিয়মকারীদের কার্যত পুরস্কৃত করছে এবং জবাবদিহিতা দুর্বল করছে। তিনি আশঙ্কা করেন, মালিকরা নিজস্ব অর্থের বদলে ঋণ নিয়ে আবার ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারেন।

বিরোধীদলীয় এমপি সাইফুল আলম খান মিলন বলেন, এই বিল আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন করছে এবং পূর্বের কঠোর আইন বাতিল হলে লুণ্ঠনকারীরা পার পেয়ে যেতে পারে।

অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও কর্মসংস্থান রক্ষায় এই বিল প্রয়োজনীয়। সরকার ইতোমধ্যে বিপুল অর্থ বিনিয়োগ করেছে, তাই বাজারভিত্তিক সমাধানের মাধ্যমে ব্যাংক সচল রাখাই লক্ষ্য।

এর আগে ২০২৫ সালের অধ্যাদেশের আওতায় এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। সরকার এতে বড় অঙ্কের মূলধন যোগান দেয় এবং আমানতকারীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়।

সম্পর্কিত খবর

চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো
জামায়াত

চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো

এপ্রিল ১২, ২০২৬
বিমানবন্দর রেলস্টেশনে টিটিইকে স্ট্যাপলার দিয়ে হামলা, আটক ২
বাংলাদেশ

বিমানবন্দর রেলস্টেশনে টিটিইকে স্ট্যাপলার দিয়ে হামলা, আটক ২

এপ্রিল ১২, ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বহিষ্কার
বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বহিষ্কার

এপ্রিল ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো

চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো

এপ্রিল ১২, ২০২৬
ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ব্যর্থ, আবার কি যুদ্ধ!

ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ব্যর্থ, আবার কি যুদ্ধ!

এপ্রিল ১২, ২০২৬
ব্যাংক রেজুলেশন বিল পাস  একীভূত পাঁচ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে

ব্যাংক রেজুলেশন বিল পাস একীভূত পাঁচ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে

এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০