সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১৩, ২০২৬
A A
সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম
Share on FacebookShare on Twitter

গণভোটের গণরায় প্রত্যাখ্যানের ফলে সৃষ্ট সংকটের দায় সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সামনে থাকা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো—যেমন জাতীয় নিরাপত্তা, হাম রোগের মতো জনস্বাস্থ্য সংকট এবং জ্বালানি সমস্যা—নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন ছিল।

সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মূলত তিনটি বিষয় সামনে আসে—বৈষম্যবিরোধী আন্দোলনের দাবি ছিল ফ্যাসিবাদের অবসান, বিএনপি চেয়েছিল নির্বাচন, আর তাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল সংস্কারের জন্য গণপরিষদ গঠন। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে সংস্কার পরিষদের প্রস্তাব গৃহীত হয়।

তিনি অভিযোগ করেন, বিএনপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বিভাজন তৈরি করছে এবং জুলাই সনদ ও জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে। তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে দলটি নিজেদের অবস্থানকে শক্ত করার চেষ্টা করছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করছে।

আরওপড়ুন

যশোরে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১০

জুলাই নাই তো কিছুই নাই: জামায়াত আমির

সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন বিদ্যমান কাঠামোর ভেতরে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই সংস্কার পরিষদের প্রয়োজনীয়তা সামনে এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি এসব বিষয়ে সম্মতি দিলেও এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।

সংকট নিরসনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। অন্যথায় এর পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

যশোরে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১০
বাংলাদেশ

যশোরে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১০

এপ্রিল ১৩, ২০২৬
জুলাই নাই তো কিছুই নাই: জামায়াত আমির
জামায়াত

জুলাই নাই তো কিছুই নাই: জামায়াত আমির

এপ্রিল ১৩, ২০২৬
এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস
এনসিপি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

এপ্রিল ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

    সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’ দুর্নীতি ও লুটপাট সহায়ক: টিআইবি

‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’ দুর্নীতি ও লুটপাট সহায়ক: টিআইবি

এপ্রিল ১৩, ২০২৬
যশোরে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১০

যশোরে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১০

এপ্রিল ১৩, ২০২৬
এরদোয়ানের ‘ইসরায়েল আক্রমণ’ নিয়ে ‘গুজব’ সরিয়ে নিলো টেলিগ্রাফ

এরদোয়ানের ‘ইসরায়েল আক্রমণ’ নিয়ে ‘গুজব’ সরিয়ে নিলো টেলিগ্রাফ

এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০