বুধবার, মার্চ ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিএনপি কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা

ফিরোজ চৌধুরী - ফিরোজ চৌধুরী
জুলাই ৩০, ২০২৫
A A
বিএনপি কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘর ভাড়া নিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ করেননি নেতারা। বারবার ভাড়া পরিশোধের তাগাদা দিলেও তা দেওয়া হয়নি। অবশেষে বকেয়া ভাড়া চাওয়ায় ঘর মালিক জাহাঙ্গীর হোসেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহ‌তের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫৮)। তিনি ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে। সালমদী বাজা‌রে তার ৪টি দোকান র‌য়ে‌ছে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

নিহ‌তের ছে‌লে রা‌সেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টিতে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। তখন উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোতা মিয়ার ছে‌লে খোকন মিয়া, রা‌সেল মিয়া, ভা‌তিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ তার সহযোগীরা বিএনপি কার্যালয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যান। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রীরা আত্ম‌গোপ‌নে রয়েছেন।

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

আরওপড়ুন

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের

জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরণের ঘটনা ঘটালে বিএনপি দায় নেবে না। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। বিএনপি অপরাধীদের প্রশ্রয় দেয় না।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তার একটাই পরিচয় অপরাধী। দলের নাম ব্যবহার করে যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আড়াইহাজার থানার ওসি না‌সির উদ্দিন ব‌লেন, এ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে পু‌লিশ অভিযান শুরু ক‌রে‌ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। দাফন শেষে মামলা হবে।

সম্পর্কিত খবর

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের
আন্তর্জাতিক

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের

মার্চ ১৭, ২০২৬
জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১
আওয়ামী লীগ

জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১

মার্চ ১৭, ২০২৬
স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বিএনপি নেতাকে জুতাপেটা ও লাখ টাকা জরিমানা
বাংলাদেশ

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বিএনপি নেতাকে জুতাপেটা ও লাখ টাকা জরিমানা

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের

ফিলিস্তিন থেকে আরাকান, মজলুমের পাশে থাকার ঘোষণা এরদোগানের

মার্চ ১৭, ২০২৬
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাস্ত্রের মজুত শেষ করছে

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাস্ত্রের মজুত শেষ করছে

মার্চ ১৭, ২০২৬
জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১

জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০