Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

যুবলীগ নেতা এখন বিএনপির সদস্য

July 30, 2025
A A
যুবলীগ নেতা এখন বিএনপির সদস্য

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে ৩৯ নং সদস্য হয়েছেন যুবলীগের এক নেতা। তিনি আজমল আলী শাহ সেন্টু একই ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি।

জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। সেখানে আজমল আলী শাহ সেন্টুকে ৩৯ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দলের ইউনিয়ন আহ্বায়ক আব্দুল জহুর ডেন ও যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসাইন খান জমসেদ স্বাক্ষরিত প্যাডে এ তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, সেন্টু একজন পরিচিত যুবলীগ নেতা। ২০২২ সালের ১৪ মার্চ বরমচাল ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনুষ্ঠানে তার সক্রিয় উপস্থিতি ও দলীয় নেতাদের সঙ্গে ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন, সেন্টু বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগসাজশ করে ওয়ার্ড কমিটিতে ঢুকেছেন।

এ বিষয়ে আজমল আলী শাহ সেন্টু বলেন, আমি যুবলীগ করি না, মাজারের খাদিম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

সাখাওয়াত হোসেন দাবি করেন, সেন্টু নিজে আগ্রহ দেখিয়েছিলেন, আমরা কোনো প্রমাণ পাইনি যে তিনি যুবলীগ করতেন। তাছাড়া তার দোকানে একসময় যুবলীগ অফিস ছিল।

বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর বলেন, তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে বিষয়টি তদন্ত করা যেত।

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রমাণ মিললে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।

Related Posts

আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026
জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026

ঋণের চাপে বাংলাদেশ, নতুন পে-স্কেলে সংকট আরও বাড়ার আশঙ্কা

October 16, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version