রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

এপ্রিল ২৬, ২০২৬
A A
ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন
Share on FacebookShare on Twitter

বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয়েছিল একটি বড় সুড়ঙ্গ, যার প্রবেশপথ বাঁশ ও গাছের ডালপালা দিয়ে এমনভাবে ঢেকে রাখা ছিল যে বাইরে থেকে কিছুই বোঝা যেত না। তবে ভেতরে ছিল ওঠানামার সিঁড়ি, এমনকি বিছানা–বালিশের ব্যবস্থাও।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের একটি পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের বাগানে এই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, এটি মাদক সেবন ও কেনাবেচার গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। সুড়ঙ্গের ভেতরে একসঙ্গে তিন থেকে চারজন অবস্থান করতে পারতেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে গত বৃহস্পতিবার সুড়ঙ্গটি ভেঙে ফেলেন।

স্থানীয়দের দাবি, সুজন সাহা নামের এক যুবক তাঁর সহযোগীদের নিয়ে সুড়ঙ্গটি তৈরি করেছিলেন এবং সেখানে নিয়মিত আড্ডা দিতেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে মাদক সেবন করতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

তবে সুজন সাহার স্ত্রী জানিয়েছেন, সুড়ঙ্গটি তাঁর স্বামী তৈরি করলেও সেখানে মাদক সেবনের বিষয়টি তাঁর জানা নেই।

দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জেনেছেন এবং যিনি এটি তৈরি করেছিলেন, তিনি মাদক সেবনের সুবিধার্থেই এমন সুড়ঙ্গ নির্মাণ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক সেবন প্রতিরোধে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

জুলাই ২৬, ২০২৬

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version