রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ

এপ্রিল ২৯, ২০২৬
A A
নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ
Share on FacebookShare on Twitter

রাজধানীর নিউমার্কেট থানার শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নঈম আহমেদ টিটন (৫৮) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে এক মুখোশধারী দুর্বৃত্ত কাছ থেকে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, টিটন তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন। ২০২৪ সালে কারামুক্তির পর তিনি আবার অপরাধ জগতে সক্রিয় হয়ে নিউমার্কেট ও হাজারীবাগ এলাকায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে পেছন থেকে গুলি করে, পরে কাছে গিয়ে আরও গুলি চালিয়ে মাথায় গুলি করে নিশ্চিত হয়ে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমন বর্তমানে বিদেশে অবস্থান করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।

টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ছিল। তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং ২০২৪ সালে জামিনে মুক্তি পান। তবে আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।

পুলিশ ধারণা করছে, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version