রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
A A
দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানকে ‘দলীয় লোক’ দাবি করে তাঁর অপসারণ চেয়েছে সংসদের বিরোধী দল। তবে এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল পাসের পর এক অনির্ধারিত আলোচনায় গভর্নরকে নিয়ে এই বিতর্ক শুরু হয়।

বিরোধীদলীয় উপ-নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দাবি করেন, বর্তমান গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন যে আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না, তাই বর্তমান গভর্নরের দলীয় পরিচয় থাকলে তাঁকে পদ থেকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়া উচিত।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দলকে সমর্থন করা বা নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানেই কেউ ‘দলের লোক’ হয়ে যাওয়া নয়। তিনি যুক্তি দেন, নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ এবং এখানে অনেকেই সহায়তা করতে পারেন যারা সরাসরি দলীয় রাজনীতির সাথে যুক্ত নন। অর্থমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে ভবিষ্যতে কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না।

এর আগে বিমা খাতের সংস্কার নিয়ে আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হওয়া সত্ত্বেও বিমা খাতের অবস্থা বর্তমানে মোটেও ভালো নয়। অর্থমন্ত্রী তাঁর এই বক্তব্যের সাথে একমত পোষণ করে স্বীকার করেন যে, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অনেক কোম্পানি আইন-কানুনের তোয়াক্কা না করায় এই শিল্পটি বর্তমানে কঠিন সময় পার করছে।

বিলের কাগজ দেরিতে সরবরাহ করার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিল দুটি স্থগিত করার অনুরোধ জানান। তিনি বলেন, বিধিমোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র আগে না পাওয়ায় সদস্যদের অধিকার খর্ব হচ্ছে। তবে স্পিকার কায়সার কামাল জানান, বিধি অনুযায়ী বিলের রিপোর্ট আগেই দেওয়া হয়েছে এবং স্পিকারের সময় মার্জনা করার এখতিয়ার রয়েছে। শেষ পর্যন্ত বিল দুটি সংসদে পাস হয়।

সম্পর্কিত খবর

অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশ

মেয়াদ পূর্ণ করতে পারেননি বাংলাদেশের যেসব রাষ্ট্রপতি

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version