বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি: মাহমুদা মিতু

মে ১, ২০২৬
A A
ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি: মাহমুদা মিতু
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের বাসার পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। শুক্রবার (১ মে) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়ায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মিতু তাঁর পোস্টে একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, এক ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তাঁর বাসার ঠিকানা সংগ্রহ করে সরাসরি তাঁর বাসার সামনে এসে তাঁকে ফোন দেন। এতে তিনি অত্যন্ত বিস্মিত ও আতঙ্কিত বোধ করেন। তিনি জানান, তাঁর মা ও সন্তান বাসায় থাকেন এবং তিনি নিজে অধিকাংশ সময় বাইরে থাকেন, যা তাঁর পরিবারের জন্য ঝুঁকি তৈরি করছে।

সংসদ সদস্য মাহমুদা আলম মিতু দাবি করেন, রাজনৈতিক কারণে ইতিপূর্বে তাঁকে অন্তত ২০ থেকে ২৫ বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত রাতে বাসায় ফেরার সময় অপরিচিত মোটরসাইকেল আরোহীদের দেখে তিনি মানসিক অস্থিরতায় ভোগেন বলেও উল্লেখ করেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একজন প্রার্থীর ব্যক্তিগত ঠিকানা এভাবে জনসমক্ষে প্রকাশ করাকে তিনি ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন।

এর আগেও তিনি মনোনয়ন নেওয়ার সময় এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তখন জানানো হয়েছিল যে এটি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাট। মিতু ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো দুর্ঘটনা ঘটার পর নিয়ম পরিবর্তনের কথা বলা হলেও যার ক্ষতি হওয়ার তাঁর জীবন শেষ হয়ে যায়। তিনি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রার্থীর ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়ার দাবি জানান।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, বাসার ঠিকানা একটি ব্যক্তিগত গোপনীয় তথ্য এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত নয়। বর্তমান বাস্তবতায় প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়মটি দ্রুত পরিবর্তনের দাবি জানান তিনি।

সম্পর্কিত খবর

এনসিপি

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই ২০, ২০২৬
এনসিপি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই ২০, ২০২৬
এনসিপি

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দিল্লির বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির কর্তৃত্ব

জুলাই ২২, ২০২৬

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version