Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

৫ আগস্টের আগে রাজনীতিমুক্ত ঘোষণা দেওয়া ছাত্রী পেলেন ছাত্রদলে পদ

July 31, 2025
A A

গত বছরের ৫ আগস্টের আগে রাজনীতিমুক্ত থাকার ঘোষণা দিয়েছিলেন জাহিন বিশ্বাস এষা। ফেসবুকের এক পোস্টে লিখেছিলেন, ‘আমি একজন ছাত্রী, কেবলই ছাত্রী।’ কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ঘোষণার এক বছরের মাথায় সেই এষা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ চার বছর পর গতকাল শাখাটির ১১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

ফেসবুকে গত বছরের ৪ আগস্ট এষা লিখেছিলেন, ‘অবস্থান স্পষ্ট! আমি একজন ছাত্রী! কেবলই ছাত্রী। আমার ছাত্রত্বের পাশে কোনো ধরনের ট্যাগ, যেমন: লীগ, দল, জামায়াত, শিবির ইত্যাদি রাজনৈতিক ট্যাগ যুক্ত করবেন না। রাজনৈতিক কোন ছাত্রসংগঠনের সাথে অতীতেও যুক্ত ছিলাম না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবো না ইনশাআল্লাহ। It’s loud and clear’

এ নিয়ে ক্যাম্পাসজুড়ে উঠেছে প্রশ্ন, যে নিজেকে সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিচয়ের বাইরে রাখার অঙ্গীকার করেছিলেন, তিনি কীভাবে একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন? ছাত্রদলের একাধিক নেতা এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘যারা মাঠে আন্দোলনে ছিলেন, তারা অনেকেই তালিকায় নেই। অথচ যারা আগে বলতেন তারা রাজনীতি করেন না, তারাই এখন বড় বড় পদে বসে আছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদ পাওয়া রাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, তখন ছিল আন্দোলনের সময় এবং সকলের একটাই পরিচয় ছিল সাধারণ ছাত্র। আমার তখন অবস্থান যা ছিল সেটিই উল্লেখ আছে। যখন ছাত্রলীগ তাড়ানো হলো ক‍্যাম্পাস থেকে তখন সকলে মিলে অরাজনৈতিক ভাবেই বাস্তবায়ন করে। আর সে সময়কেও যদি নিজেকে রাজনৈতিকভাবে প্রেজেন্ট করত তাহলে আন্দোলনটা অবশ্যই স্বৈরাচার সরকার অন্যদিকে ঘুরিয়ে দিত। কারণ তখন সেই আন্দোলনকে বিএনপি-জামায়াতের আন্দোলন বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল সকলেই জানে। আন্দোলন পরবর্তী প্রেক্ষাপট কি আসলে তাই? 

তিনি আরও বলেন, আমার নিজের সাথে ট্যাগ আনুষ্ঠানিক ভাবে সত্যিই তো ছিল না তবে পরোক্ষভাবে বিএনপি এর ট্যাগ পারিবারিক ভাবেই আমার ছিল এবং তখনও যারা আমাকে চিনতো সকলেই জানত আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আন্দোলন ছিল সার্বজনীন, আমার ছিল সেই আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সেই প্রেক্ষিতে নিজেকে এই অবস্থানে ডিক্লেয়ার করা ছিল খুব গুরুত্বপূর্ণ। আন্দোলন পরবর্তী সময়ে তরুণদের রাজনীতিতে প্রয়োজন বলে আমি মনে করি। আন্দোলনে যেমন নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে তেমনিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী অধিকার, নারী নেতৃত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

Related Posts

অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026
জামায়াত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026
অন্যান্য

আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version