শনিবার, আগস্ট ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

জুলাই ৩১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে চৌমুহনীর রেলস্টেশন রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর এলাকায় প্রবেশ করে।

ব্যবসায়ীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের ব্যানার লিফলেট নিয়ে ২০-২৫ জনের একটি মিছিল বের হয়। এসময় তারা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক দিয়ে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানেই মিছিলটি বের করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম কোনো মিছিল। নাজমুল শিহাব নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ঘনিষ্ঠ অনুসারী।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চৌমুহনীতে একটি মিছিলের খবর আমরা শুনেছি। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গেলে কাউকে পায়নি।’

নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মিছিলে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

আগস্ট ২২, ২০২৬
জামায়াত

বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না: জামায়াত আমির

আগস্ট ২১, ২০২৬
বাংলাদেশ

বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

আগস্ট ২২, ২০২৬

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

আগস্ট ২২, ২০২৬

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আগস্ট ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version