শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

মে ৬, ২০২৬
A A
মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি
Share on FacebookShare on Twitter

রাজধানীর মিরপুর অঞ্চলের সাতটি থানা এলাকায় অন্তত ১৫০টি স্পটে চলছে বেপরোয়া চাঁদাবাজি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) করা তালিকায় দেখা গেছে, এই চাঁদাবাজিতে সরাসরি জড়িত ৭২ জন এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন আরও ২৫ জন প্রভাবশালী ব্যক্তি। তালিকার একটি বড় অংশই স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশন পর্যন্ত ফুটপাতেই প্রায় দেড় হাজার দোকান রয়েছে। দোকানপ্রতি দৈনিক গড়ে ২০০ টাকা চাঁদা ধরা হলে মাসে এখান থেকে প্রায় ৯০ লাখ টাকা তোলা হয়। অভিযোগ রয়েছে, এসব চাঁদার ভাগ স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পকেটেও যায়।

মিরপুরের বিভিন্ন ফুটপাত, লেগুনা স্ট্যান্ড, এমনকি বস্তির অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগ থেকেও নিয়মিত টাকা আদায় করা হচ্ছে। পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী, ছাত্রদল নেতা রাকিবুল হাসান সোহেল এবং স্বেচ্ছাসেবক দল কর্মী জুয়েলসহ অনেকের নাম রয়েছে। এলাকাভেদে ‘লাইনম্যান’ নিয়োগ করে এই টাকা সংগ্রহ করা হয়। অনেক ক্ষেত্রে পুলিশের চোখের সামনেই এসব ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

গাবতলী বাস টার্মিনাল এবং আমিনবাজার এলাকার বালু-ইটের ব্যবসা থেকেও মোটা অঙ্কের চাঁদা তোলা হয়। এছাড়া পল্লবী এলাকায় ‘মামুন বাহিনী’ নামক একটি গ্রুপ আবাসন প্রতিষ্ঠান ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। রূপনগর ও কালশী এলাকার বস্তিগুলোতে অবৈধ সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত ১ মে থেকে তালিকাভুক্ত চাঁদাবাজদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, চাঁদাবাজির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অভিযানে শতাধিক তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
প্রধান সংবাদ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version