বুধবার, মে ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

চাঁদা না পেয়ে কারখানায় হামলা-লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

- তুর্জ খান
মে ৬, ২০২৬
A A
চাঁদা না পেয়ে কারখানায় হামলা-লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকায় চাঁদা না পেয়ে একটি খাদ্যপণ্য উৎপাদনকারী কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ‘ফুডল্যান্ড’ নামক কারখানায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিতর্কিত বিএনপি নেতা শাহাদাত চৌধুরী ওরফে ‘শাহাদাত পুলিশ’ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে কারখানায় প্রবেশ করে হামলা চালায়। এতে অন্তত ছয়জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মিজানুর রহমান তালুকদার, সালাউদ্দিন ও রশিদসহ অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা কারখানার আসবাবপত্র ও পণ্য পরিবহনের যানবাহন ব্যাপক ভাঙচুর করে।

ভুক্তভোগী মালিকপক্ষের দাবি, শাহাদাত চৌধুরী ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারখানার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা চালানো হয়। হামলাকারীরা কারখানার ক্যাশ বাক্স থেকে প্রায় ৯ লাখ টাকা লুট করার পাশাপাশি দুটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানান, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে শ্রমিকদের মারধর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শাহাদাত চৌধুরীর বিরুদ্ধে এর আগেও সাংবাদিকদের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যুবদল নেতার গোডাউনে মিলল চোরাই কাপড়, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

মে ৬, ২০২৬
প্রধান সংবাদ

মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

মে ৬, ২০২৬
বিএনপি

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে শোকজ

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

মে ৬, ২০২৬

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টিটিপি সদস্য; উগ্রবাদী তৎপরতায় নতুন মোড়

মে ৬, ২০২৬

টাকা ফেরত পেতে গভর্নরের হস্তক্ষেপ চান ছয় আর্থিক প্রতিষ্ঠানের ভুক্তভোগী আমানতকারীরা

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version