বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে: নাহিদ

মে ৮, ২০২৬
A A
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে: নাহিদ
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর যে নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে, তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এই পরিস্থিতিতে দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দেশবাসীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ, তা বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে হবে।

বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের নির্বাচনকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে কয়েক লাখ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়টি উদ্বেগের, যাদের অধিকাংশই মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের। যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এনসিপির এই জাগরণ সারা দেশে ছড়িয়ে পড়বে।

বক্তব্যে তিনি বর্তমান সরকারকে হাম প্রতিরোধে আরও কঠোর ও সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, অতীতের সরকারের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই; একজন শিশুও যেন হামে মারা না যায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় এবং প্রয়োজনীয় সংস্কার ও ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে সংসদ ও রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি।

চট্টগ্রামের বীরত্বপূর্ণ ইতিহাসের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও চট্টগ্রামের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। সূর্যসেন, প্রীতিলতা ও রজব আলীর আদর্শ ধারণ করেই স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জগন্নাথ হলের উপর থেকেই ককটেল মারা হয়েছে- ধারণা নিরাপত্তা কর্মীর

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

জিন্নাহর কারণেই এই ভূখণ্ডে মিলেছিল খাদ্য ও ধর্মীয় স্বাধীনতা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝যতই বোঝান সামরিক খাতে বাজেট বাড়াও, যতই বোঝান চারিদিকে নিরাপত্তা সুসংহত করো। এমন নিরাপত্তার মাঝেই রেখেছে, ট্রেনিং দিতে গেলে এমন মান্ধাতা আমলের ট্যাংকে ট্রেনিং দেয় আমাদের সৈনিকদের জীবন যায় সেখানে শেষ হয়ে।❞

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৪ নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি!

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version