Thursday, September 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

‘পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’

May 8, 2026
A A
‘পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয় এবং ‘গেরুয়া পতাকার’ উত্থান বাংলাদেশের সীমান্তের খুব কাছে চলে এসেছে। এই পরিস্থিতিতে মুসলমানদের সজাগ থাকার এবং বলিষ্ঠ কণ্ঠস্বর বা ঈমানি বক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বিগত ১৫ বছরে আলেম-ওলামাদের ওপর চলা নির্যাতন এবং সাধারণ মানুষের কষ্টের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে একটি মজবুত কাঠামো তৈরি করতে পারে, তবেই বাংলাদেশে নতুন এবং ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন। তাঁর মতে, মসজিদের সাথে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা হলে অসহায় মানুষ সহজেই শিক্ষা ও চিকিৎসাসেবা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটিকে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

এদিকে জুমার নামাজ শেষে নাসির উদ্দিন পাটোয়ারী যখন নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। মুসল্লিদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে মসজিদের পেছনের ফটকের কাঁচের গ্লাস ভেঙে পড়ে। এই ঘটনায় অন্তত ৫ জন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।

Related Posts

এনসিপি

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক

September 13, 2026
এনসিপি

এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, শাসালেন হোয়াটসঅ্যাপেও

September 12, 2026
এনসিপি

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

September 8, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৬ কর্মকর্তা

September 17, 2026

ইয়াবাসহ টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক আটক

September 17, 2026

অনৈতিক কাজের সময় শয়নকক্ষ থেকে তরুণীসহ ওলামা দল নেতা আটক

September 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version