Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ইসলাম

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

May 9, 2026
A A
একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন, সারা বিশ্বে একই দিনে ঈদ উদযাপনের পক্ষে যারা মত দেন, তাদের অবস্থান ধর্মীয় ও বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন–এ আয়োজিত ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো অঞ্চলে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরও অন্য অঞ্চলের চাঁদের অপেক্ষায় ঈদ উদযাপন বিলম্বিত করা ইসলামী শরিয়তের পরিপন্থি। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের মতবাদ জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ–এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি ইসমাইল সিরাজী, আসসুন্নাহ ফাউন্ডেশন–এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়–এর অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, তেজগাঁও পলিটেকনিক মসজিদের খতিব মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম, জমঈয়তে আহলে হাদিসের সভাপতি ড. অধ্যাপক আবদুল্লাহ ফারুক, ফুরফুরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. নোমান, লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি শামসুদ্দিন জিয়া এবং বুয়েটের সাবেক অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির।

বক্তারা বলেন, সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মেনে চলা মুসলমানদের দায়িত্ব। সেমিনারে সভাপতিত্ব করেন দেশের শীর্ষস্থানীয় আলেম মুফতি মাহমুদুল হাসান।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের সভাপতি মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় মসজিদের খতিব একটি বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন এবং নাগরিকদের উদ্দেশে ১০ দফা ইশতেহার ঘোষণা করেন।

Related Posts

আওয়ামী লীগ

জ্যেষ্ঠ অধ্যাপক থাকতেও অন্য বিষয়ের আওয়ামীপন্থী চিকিৎসককে এনে করা হলো বিভাগীয় প্রধান

October 20, 2026
অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
বাংলাদেশ

ভোরের আলো ফোটার আগেই নাটোরের সড়কে ঝরলো ১৪ প্রাণ

October 20, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জ্যেষ্ঠ অধ্যাপক থাকতেও অন্য বিষয়ের আওয়ামীপন্থী চিকিৎসককে এনে করা হলো বিভাগীয় প্রধান

October 20, 2026

মুচি, ফেরিওয়ালা, মানসিক ভারসাম্যহীন সেজে সীমান্তে অপরাধের তথ্য আনতেন আলিফ

October 20, 2026

ইশরাক-সহযোগী ছাত্রদল নেতার হাতে অবৈধ মারণাস্ত্র নিয়ে তোলপাড়, দেশত্যাগের চেষ্টার গুঞ্জন

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version