রবিবার, মে ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

- মাহবুব কামাল
মে ১০, ২০২৬
A A
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে সদর উপজেলার উত্তর ভূঁইগড় গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কে শাহজাহান মিয়ার মালিকানাধীন আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম, তাঁর স্ত্রী সায়মা এবং তাঁদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথা। পরিবারটি ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় ভাড়া থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। রান্নাঘরসহ ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার কাচ ভেঙে বাইরে ছিটকে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের সীমানাপ্রাচীরের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন। পরে তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

উদ্ধারকারী পথচারী রাকিব জানান, দগ্ধ সায়মা বেগম তাঁকে বলেছেন, সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো ঘরে আগুন ধরে যায়। পরে কোনোভাবে তাঁরা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরিবারের কর্তা কালাম জানান, ভোরে রান্নাঘরে গিয়ে চুলা ধরানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। পরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় সম্ভবত লাইটার জ্বালানোর চেষ্টা করা হয়েছিল। তখনই বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত কারণ নিশ্চিত করা হবে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. কালামের শরীরের ৯৫ শতাংশ, তাঁর স্ত্রী সায়মার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ এবং ছোট মেয়ে কথার ৫২ শতাংশ পুড়ে গেছে। তাঁদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

মে ১০, ২০২৬
বাংলাদেশ

জামিন পেলেন আসাদুজ্জামান নূর

মে ১০, ২০২৬
বাংলাদেশ

যার বিরুদ্ধে সংবাদ হবে, প্রথম ফোনটাই আসে আমার কাছে: এ কে আজাদ

মে ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিনেমার নায়ক থেকে থালাপতি বিজয় এখন রাজ্য সরকার

মে ১০, ২০২৬

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

মে ১০, ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

মে ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version