বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

চট্টগ্রামে ‘নাশকতার’ অভিযোগে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

মে ১৬, ২০২৬
A A
চট্টগ্রামে ‘নাশকতার’ অভিযোগে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে প্রকাশ্যে মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। শুক্রবার সিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী ও কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে কোতোয়ালী থানার জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী জড়ো হন। এসময় তারা হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। পরিস্থিতি টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ওই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, মো. সুমন, মো. ইমন, মো. মুর্তুজা মেহেদী, মো. বশর প্রকাশ হাসান, মো. সজিব, মো. মুসা, মো. সোহেল, মো. মনির, রায়হান, ইলিয়াছ প্রকাশ মিলন, মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ, মো. শাহিন, মো. শরীফ, মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া, আলামিন, মো. সাদ্দাম হোসেন, মো. রাসেল ও মো. জয়নাল রয়েছেন।

উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তারা দেশে ও বিদেশে অবস্থানরত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং নাশকতার পরিকল্পনা করছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি যুবলীগ নেতা মো. মহিউদ্দিন একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে ২০১৫ সাল থেকে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া মো. সুমন, মো. মুর্তুজা মেহেদী, মো. মুসা, মো. সাদ্দাম হোসেন ও রায়হানের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

হাসিনার পলায়নের ২ বছর পর আমেরিকায় দেখা গেলো বিতর্কিত লেখক জাফর ইকবাল

জুলাই ২১, ২০২৬
আওয়ামী লীগ

পুনরায় চালু হচ্ছে শামীম ওসমানের অঘোষিত কার্যালয় রাইফেল ক্লাব

জুলাই ২১, ২০২৬
আওয়ামী লীগ

শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

জুলাই ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version