বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

শ্রীলংকা-নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা: ফজলুর

মে ১৭, ২০২৬
A A
শ্রীলংকা-নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা: ফজলুর
Share on FacebookShare on Twitter

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সাম্প্রদায়িকতা একটি ছোঁয়াচে ব্যাধির মতো, যা এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তার মতে, বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বৃদ্ধি পেলে এর নেতিবাচক প্রভাব প্রতিবেশী ভারত-সহ পুরো অঞ্চলে পড়বে।

সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “সাম্প্রদায়িকতা করোনার মতো একটি রোগ। এর কাছাকাছি যাওয়া বিপজ্জনক, কারণ এটি ছড়িয়ে পড়ে। ইতিহাসে দেখা গেছে, যেখানে এই প্রবণতা শুরু হয়েছে, সেখান থেকেই তা অন্যত্র বিস্তার লাভ করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে যদি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বাড়ে, তাহলে ভারতও এর বাইরে থাকবে না। কারণ এ ধরনের পরিস্থিতি পারস্পরিক প্রতিক্রিয়ার জন্ম দেয়।”

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই তিনটি দেশই সভ্য রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রদায়িক শক্তির উত্থানের কারণে পুরো অঞ্চলে অস্থিরতা বাড়ছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, শ্রীলঙ্কা রাজনৈতিক সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। নেপাল দীর্ঘদিন গণতান্ত্রিক অস্থিরতার মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনা করছে। একইভাবে ভুটানও স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ও ভারত পারস্পরিক নানা টানাপোড়েনের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমানের ভাষায়, “শুধু ভারতেই সাম্প্রদায়িকতা হচ্ছে আর আমরা পুরোপুরি নির্দোষ, এমন দাবি করার সুযোগ নেই। সমস্যাটি দুই দিকেই রয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে যে ধরনের জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা দেখা যাচ্ছে, তা কল্পনারও বাইরে। মুক্তিযুদ্ধের চেতনার দেশে এমন পরিস্থিতি কাম্য ছিল না। এখানে আমাদেরও ব্যর্থতা রয়েছে।”

ভারতবিরোধী মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে এ প্রবণতা তৈরি হয়েছে। তার মতে, “১৯৭২ সালের পর থেকে গোপনে শুরু হওয়া ভারতবিরোধিতা পরে প্রকাশ্য রূপ নেয়। ধীরে ধীরে এমন ধারণা তৈরি হয়েছে যে ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে। বাস্তবে কতটুকু সত্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে।”

সম্পর্কিত খবর

বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version