সোমবার, মে ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

বিএনপি ইজ রিজেক্ট: কুমিল্লার পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ

- তুর্জ খান
মে ১৭, ২০২৬
A A
বিএনপি ইজ রিজেক্ট: কুমিল্লার পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ
Share on FacebookShare on Twitter

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রধান বিরোধী দল বিএনপিকে তীব্র আক্রমণ করে বলেছেন, দলটির এখন আর কোনো চক্ষু লজ্জা নেই, তারা দখলদারিত্ব ও চাঁদাবাজির দলে পরিণত হয়েছে। এ কারণে তিনি সরাসরি ঘোষণা দেন ‘বিএনপি ইজ রিজেক্ট’। রোববার (১৭ মে) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংক এবং এমনকি বাংলাদেশ ব্যাংককে পর্যন্ত মাফিয়া কায়দায় দখল করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকেও একতরফাভাবে দখল করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। তাঁর মতে, বিএনপির আদর্শিক রাজনীতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের দ্বারা।

সমাবেশে তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভের কথা তুলে ধরে বলেন, দলটির ভেতরের নেতারাই এখন বলছেন যে এই বিএনপিকে তারা চেনেন না। যে দলটির জন্য কর্মীরা রাজপথে লড়াই করেছেন, জেল-জুলুম খেটেছেন, বছরের পর বছর পরিবার ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন, এমনকি পিতা-মাতার জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেননি—আজকের বর্তমান বিএনপি সেই ত্যাগের আদর্শিক বিএনপি নয়।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ সংগঠক বলেন, তারা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চান যেখানে সাধারণ ঘরের সন্তানও নিজের যোগ্যতা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। অতীতে প্রধানমন্ত্রী পদটি একটি নির্দিষ্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হতো মন্তব্য করে তিনি বলেন, তারা কাউকে স্বৈরাচার বলছেন না, তবে ভবিষ্যতে কেউ যেন আর স্বৈরাচার হতে না পারে সেদিকে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সিস্টেম বা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ওপর জোর দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত দিনে যে পরিবর্তনের জন্য লড়াই করা হয়েছিল, এখন যদি আগের সব অনিয়মই বহাল থাকে তাহলে পরিবর্তন আর হলো কোথায়? তিনি অবিলম্বে দেশের সেবা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের দাবি জানান এবং সরকারি সকল সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য সমান করার আহ্বান জানান।

তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক পৃথক গণসংযোগ ও সমাবেশ করেন হাসনাত আবদুল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ ও উপজেলা এনসিপির সমন্বয়ক আবুল কাশেম অভি। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এনসিপি

কারিনার জানাযা শেষে এনসিপির বিক্ষোভ

মে ১৮, ২০২৬
জামায়াত

মতলব দক্ষিণের মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জি. জসিমউদ্দীনের জামায়াতে যোগদান

মে ১৮, ২০২৬
এনসিপি

ডানপন্থি ঝোঁকের অভিযোগ; এনসিপি থেকে ছাত্রদলের সাবেক নেতার পদত্যাগ

মে ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

মে ১৮, ২০২৬

মতলব দক্ষিণের মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জি. জসিমউদ্দীনের জামায়াতে যোগদান

মে ১৮, ২০২৬

ডানপন্থি ঝোঁকের অভিযোগ; এনসিপি থেকে ছাত্রদলের সাবেক নেতার পদত্যাগ

মে ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version