Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি

মাস্টার্সের ফল প্রকাশের দিনই হল ছাড়লেন ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ

May 21, 2026
A A
মাস্টার্সের ফল প্রকাশের দিনই হল ছাড়লেন ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ

স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষার ফলাফল প্রকাশের দিনই নিয়ম মেনে নিজের আবাসিক হল ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পড়াশোনা শেষ হওয়া মাত্রই তাঁর হল ছাড়ার এই দৃষ্টান্তটি ক্যাম্পাসে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা এই শিক্ষার্থী তাঁর স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষাতেই নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।

হল ছাড়ার পর এক প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসাইন খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ও প্রধান সমস্যা হলো সিট সংকট। বিগত দিনগুলোতে এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত গণরুম এবং গেস্টরুম কালচারের জন্ম দিয়েছিল, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য ছিল চরম নির্যাতনমূলক।

বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সংকট দূর করতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রধান প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে হলের এই সিট সমস্যার স্থায়ী সমাধান করা। আর এই লক্ষ্য অর্জনের জন্য হলে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই অবস্থান করবেন—এই নীতিমালার শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

উল্লেখ্য, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ৩০তম স্থান অর্জন করে ভর্তি হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি ও সাহিত্যচর্চাতেও বেশ সক্রিয়। ছাত্রাবস্থাতেই এ পর্যন্ত তাঁর ২৫টি বইয়ের অনুবাদ, সংকলন এবং প্রকাশনার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

Related Posts

অন্যান্য

আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

October 15, 2026
অন্যান্য

আসন বণ্টন নিয়ে জামায়াত-চরমোনাইয়ের সমঝোতা ভাঙার দাবি মামুনুল হকের

October 15, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

October 15, 2026

আসন বণ্টন নিয়ে জামায়াত-চরমোনাইয়ের সমঝোতা ভাঙার দাবি মামুনুল হকের

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version