রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় স্বীকার সড়কমন্ত্রীর

মে ২২, ২০২৬
A A
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় স্বীকার সড়কমন্ত্রীর
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রীয় ব্যর্থতার কারণেই সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কে মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং সরকার তা অস্বীকার করছে না। নিহতদের পরিবারের পাশে রাষ্ট্র সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, স্বজন হারানোর বেদনা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে নিহতদের পরিবারের কর্মসংস্থান, শিক্ষা ও প্রয়োজনীয় সেবায় অগ্রাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করবে।

আসন্ন ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বল্প সময়ে বিপুলসংখ্যক মানুষ ও কোরবানির পশু পরিবহন একটি বড় চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বর্তমান চার লেনের সক্ষমতার চেয়ে অনেক বেশি। তাই মহাসড়কটি আট লেন এবং অতিরিক্ত সার্ভিস লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সাম্প্রতিক দুর্ঘটনার প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, ওই এলাকায় আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবারের মাঝে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহত ৩৩ জনের মধ্যে ৫৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
প্রধান সংবাদ

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
প্রধান সংবাদ

নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

১৫ দিনের সংঘাতে ২০০ মার্কিন সেনা হত্যা দাবি ইরানের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version