শনিবার, মে ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

- তুর্জ খান
মে ২২, ২০২৬
A A
বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির তীব্র বাধায় শেষ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিজেদের ভূ-খণ্ডের বাইরে এসে হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব-পিলার অংশে জিরো লাইন (নো ম্যানস ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি নজরকাড়ার পরপরই বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাতে বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত খুঁড়ে লোহার পিলার বসিয়ে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছিল। এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল দিচ্ছিলেন এবং সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিএসএফ সদস্যের উপস্থিতি দেখা যায়। তবে গ্রামবাসী ও বিজিবির অনড় অবস্থানের মুখে কাজ বন্ধ রেখে ভারতীয়রা পিছু হটতে বাধ্য হয়।

উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে। অপরদিকে ওপারেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সীমান্তে দুই বাহিনীর পক্ষ থেকেই টহল জোরদার করা হয়েছে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির তীব্র প্রতিবাদ ও বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সন্ধ্যায় ওই সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সীমান্ত আইন মেনে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

সরকারবিরোধী বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার

মে ২২, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত পর্যায়ে; বড় প্রতিনিধি দল নিয়ে তেহরানে পাক সেনাপ্রধান

মে ২২, ২০২৬
প্রধান সংবাদ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় স্বীকার সড়কমন্ত্রীর

মে ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

    0 shares
    Share 0 Tweet 0
  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা

মে ২৩, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

সরকারবিরোধী বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার

মে ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version