রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

প্রকাশ্যে কোরবানি ও রাস্তায় ঈদের নামাজে যোগী আদিত্যনাথের নিষেধাজ্ঞা

মে ২৫, ২০২৬
A A
প্রকাশ্যে কোরবানি ও রাস্তায় ঈদের নামাজে যোগী আদিত্যনাথের নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতের উত্তর প্রদেশজুড়ে কোরবানি, নামাজ ও সামগ্রিক নিরাপত্তা বিষয়ে একগুচ্ছ কঠোর নির্দেশনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই উন্মুক্ত বা জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা আটকে ঈদের নামাজ পড়া যাবে না। রবিবার রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের ভিডিও কনফারেন্স বৈঠকে তিনি এই কড়া নির্দেশনাবলী জারি করেন।

বৈঠকে যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ঈদে উত্তর প্রদেশজুড়ে কঠোরভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শুধু আগে থেকে নির্ধারিত ও নির্দিষ্ট স্থানেই কোরবানি দেওয়া যাবে এবং এই উৎসবকে কেন্দ্র করে নতুন কোনও নিয়মের সূচনা করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কোনও পশু কোরবানি করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। নামাজ আদায়ের বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কেবল ঐতিহ্যগতভাবে নির্ধারিত স্থানগুলোতেই নামাজ আদায় করতে হবে এবং কোনও পরিস্থিতিতেই রাস্তা অবরোধ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দেন, কোরবানির পর সৃষ্ট বর্জ্য যেন যথাযথভাবে দ্রুত অপসারণ করা হয়। খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ রাখার পাশাপাশি অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বৈধ কসাইখানাগুলোতেও যেন নির্ধারিত ক্ষমতার অতিরিক্ত পশু রাখা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। উৎসবের সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবেদনশীল এলাকায় আইনশৃঙ্খলার অবনতি রোধে ফ্ল্যাগ মার্চ এবং ধর্মীয় উপাসনালয়গুলোর আশপাশে সার্বক্ষণিক পায়ে হেঁটে টহল দেওয়ারও আদেশ দেন মুখ্যমন্ত্রী। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সামভালের মতো সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি বিগত বছরগুলোর ঘটনাগুলো পর্যালোচনা করে সম্ভাব্য বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

একই বৈঠকে গঙ্গা দশহরা উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী প্রয়াগরাজ, বারানসি, অযোধ্যা ও চিত্রকূটের মতো জেলাগুলোতে ঘাটের পরিচ্ছন্নতা, ব্যারিকেড ও অ্যাম্বুলেন্স মোতায়েনের নির্দেশ দেন। তিনি বলেন, তীব্র গরমের কথা বিবেচনা করে ভক্তদের নিরাপত্তা ও সুবিধাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version