রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

মে ২৬, ২০২৬
A A
জাতীয় ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন
Share on FacebookShare on Twitter

জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা এই প্রধান ঈদের জামাতে অংশ নেবেন।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম এক ব্রিফিংয়ে জানান, আধুনিক সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের জামাতকে সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দানের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার। এখানে মোট ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন এবং নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে ৩ হাজারের বেশি নারী আলাদা ব্যবস্থায় নামাজ আদায় করবেন।

প্রবেশের জন্য মোট ৪টি গেট রাখা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য ১টি, সাধারণ পুরুষদের জন্য ২টি এবং নারীদের জন্য ১টি আলাদা গেট রয়েছে। বহির্গমনের জন্য মোট ৭টি গেট রাখা হয়েছে—ভিআইপিদের জন্য ১টি, পুরুষদের জন্য ৫টি এবং নারীদের জন্য ১টি পৃথক গেট।

ঈদের জামাতে মোট ১২১টি কাতারের ব্যবস্থা থাকবে। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি কাতার, সাধারণ পুরুষদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারীদের জন্য ৫০টি কাতার নির্ধারণ করা হয়েছে।

মুসল্লিদের অজুর জন্য একসঙ্গে প্রায় ১৪০ জনের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জন একসঙ্গে অজু করতে পারবেন।

মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, কার্পেট এবং ভিআইপিদের জন্য জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্য আলাদা প্রবেশ ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, ভ্রাম্যমাণ টয়লেট, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য সামিয়ানা স্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ, স্বস্তিদায়ক এবং ধর্মীয় পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version