শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচন : আজ সাইপ্রাসের মুখোমুখি বাংলাদেশ

জুন ২, ২০২৬
A A
জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচন : আজ সাইপ্রাসের মুখোমুখি বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে এই নির্বাচন। এতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ সাইপ্রাস।

বাংলাদেশের পক্ষে প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আন্দ্রেয়াস এস. কাকোরিস।

জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য বরাদ্দ। ভৌগোলিকভাবে ইউরোপে অবস্থিত হলেও সাইপ্রাস জাতিসংঘের কূটনৈতিক কাঠামোয় এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য। শুরুতে ফিলিস্তিনও এ পদে প্রার্থী ছিল। তবে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

ড. খলিলুর রহমানকে এ নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের আনুষ্ঠানিক সমর্থন পেয়েছে। সমর্থনদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, আলজেরিয়া, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, গাম্বিয়া ও লিবিয়া। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের শেষ মুহূর্তে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে। সদস্য রাষ্ট্রগুলোর ভোটের হিসাব-নিকাশে বিভিন্ন কৌশলগত, রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে নির্বাচনের আগে উভয় প্রার্থীপক্ষের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও যোগাযোগ কার্যক্রম বিশেষ গুরুত্ব পেয়েছে।

যদিও বাংলাদেশ উল্লেখযোগ্যসংখ্যক সদস্য রাষ্ট্রের সমর্থন অর্জন করেছে, তবুও প্রচারণার জন্য তুলনামূলক কম সময় পাওয়ায় কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাইপ্রাস প্রায় এক বছর ধরে প্রচার চালানোর সুযোগ পেলেও বাংলাদেশ কার্যত তিন মাস বা তারও কম সময় পেয়েছে।

কর্মকর্তারা বলছেন, জয়ের বিষয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ থাকলেও এ মুহূর্তে নিশ্চিত কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কারণ, নির্বাচনটি গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং ভোটার দেশগুলোর সিদ্ধান্ত কেবল তারাই জানে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। কার্যপ্রণালির ৩০ নম্বর বিধি অনুসারে এ অধিবেশনের সভাপতি নির্বাচন করা হচ্ছে।

আন্তর্জাতিক কূটনৈতিক মহল ও পর্যবেক্ষকদের দৃষ্টি এখন এই নির্বাচনের দিকে। ড. খলিলুর রহমান নির্বাচিত হলে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের এই সর্বজনীন ফোরামে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান লাভ করবে। একই সঙ্গে শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক শাসনব্যবস্থা সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।

সম্প্রতি এক অনানুষ্ঠানিক সংলাপে ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তিনি বলেন, জাতিসংঘ সনদের মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি অঙ্গীকারবদ্ধ এবং বিশেষ করে ছোট প্রতিনিধিদলগুলোর মতামত ও প্রয়োজনের প্রতি গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, ‘আমি প্রথম দিন থেকেই আপনাদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সক্ষম, আগ্রহী এবং সম্পূর্ণ প্রস্তুত।’

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জুলাই ২৫, ২০২৬
জামায়াত

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
আন্তর্জাতিক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬

মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version