মঙ্গলবার, জুন ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে

অমিত শাহ'র উদ্দেশে মমতা

জুন ২, ২০২৬
A A
হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে
Share on FacebookShare on Twitter

বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে তিনি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা প্রসঙ্গ টেনে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন।

মঙ্গলবার (২ ‍জুন) ভোট-পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ওয়াই চ্যানেলে মমতার এই ধরনা কর্মসূচি ছিল। এদিনের রাজনৈতিক সভা থেকে আচমকাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিষয়টি সবার সামনে তুলে ধরেন মমতা।

মমতার দাবি, হাদি হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পেয়েছিলেন তিনি। সেই ফোনে তাকে বলা হয়েছিল, এই বিষয়টি যেন কোনোভাবেই বাইরে প্রকাশ বা জানানো না হয়।

জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়। অন্য দেশের কথা বলার অধিকার তার নেই উল্লেখ করে তিনি বলেন, ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর রাজ্য পুলিশের এসটিএফ তাদের ধরে, যা তাদের একটি বড় কৃতিত্ব।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করে জানিয়েছিলেন, তিনি যেন রাজ্য পুলিশকে বলে দেন এই তথ্যটি যেন বাইরে না যায়, কারণ এটি দেশের ব্যাপার।

আজকের কর্মসূচি থেকে অমিত শাহকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন এবং কার কার নাম বেরিয়ে ছিল? সরকারের পরিবর্তন হলেও তিনি সবটাই জানেন এবং তার নিজের হৃদয়টাই একটা তথ্যের ভান্ডার।

তিনি আরও বলেন, এতদিন তিনি এই বিষয়ে মুখ খোলেননি, কিন্তু আজকে অত্যাচার শেষ সীমায় পৌঁছে গেছে বলেই তাকে বলতে হচ্ছে। তবে সেই সুনির্দিষ্ট নামটা তিনি বলতে চান না, কারণ নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং বাংলাদেশকে ভালবাসেন বলেই দেশের স্বার্থে ওই নাম তিনি মুখে বলবেন না।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার ৭০

জুন ২, ২০২৬
আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

জুন ২, ২০২৬
প্রধান সংবাদ

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

জুন ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে প্রথম আলোর ফটোসাংবাদিককে কুপিয়ে ও পিটিয়ে জখম, বিএনপি নেতা আটক

জুন ২, ২০২৬

জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না: এটিএম মাসুম

জুন ২, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

জুন ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version