বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না: এটিএম মাসুম

জুন ২, ২০২৬
A A
জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না: এটিএম মাসুম
Share on FacebookShare on Twitter

জনগণের মতামত উপেক্ষা করে কোনও সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি সতর্ক করে বলেন, জনগণকে উপেক্ষা করে আগের সরকারের মতো আচরণ করলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এক বছর টিকতে পারবে না।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নোয়াখালী জেলার একটি মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে’ প্রধানশীরেষক বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।

মাওলানা এটিএম মাসুম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনে শহিদদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়ন করেনি। এমনকি রাষ্ট্র ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতিও তারা পূরণ করেনি। গণতন্ত্রের নামে জনগণের মতামত উপেক্ষা করে এই সরকার মূলত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি অভিযোগ করেন।

বিগত সরকারের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, আগের সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। জনগণের মতামতকে অগ্রাহ্য করে বর্তমান সরকারও যদি একই ধরনের আচরণ অব্যাহত রাখে, তবে তারাও টিকবে না। তাই দেশের সাধারণ জনগণকে পুনরায় রাজপথে নামতে বাধ্য না করার জন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বর্তমান সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, গত তিন মাসে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার চিত্রই বেশি দৃশ্যমান হয়েছে। বর্তমানে দেশে খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এর পাশাপাশি প্রশাসন ও শিক্ষাঙ্গনে দলীয়করণ, বিনিয়োগ আকর্ষণে ব্যর্থতা এবং কূটনৈতিক দুর্বলতাও এখন স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেউ কেউ শরিয়া আইন ও কুরবানি নিয়ে বিদ্রুপ করছেন। একই সঙ্গে দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা ও ষড়যন্ত্রকারীদের তৎপরতা দেখা যাচ্ছে, যা দেশের সাধারণ জনগণ কোনওভাবেই মেনে নেবে না।

সবশেষে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এটিএম মাসুম বলেন, বিদেশি প্রভাব বা কারও নির্দেশনায় দেশ পরিচালনা না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। অন্যায়-অবিচারে ভরে যাওয়া সমাজে ন্যায়, ইনসাফ ও কুরআনের আদর্শভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

জামায়াত

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

জুলাই ২১, ২০২৬
জামায়াত

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬
জামায়াত

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জুলাই ২২, ২০২৬

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

জুলাই ২২, ২০২৬

পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version