বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

জুন ৩, ২০২৬
A A
চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল
Share on FacebookShare on Twitter

দেশে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ে সিলেটের কোম্পানীগঞ্জে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল।

বুধবার (৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের’ চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং সিলেট হাইটেক পার্ক ও সাদাপাথরসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের সম্ভাব্য স্থান নির্বাচন, প্রকল্পের পরিধি এবং বিনিয়োগের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনায় একমত পোষণ করেন শ্রমমন্ত্রী ও চীনা বিনিয়োগকারী দল।

পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হাসপাতাল নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনিয়োগ করবে চীন। এই হাসপাতালটি নির্মাণ করা হলে এ জনপদের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন এবং দেশের স্বাস্থ্যসেবায় একটি নতুন মাত্রা যোগ হবে।

চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, ভৌগোলিক অবস্থান ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সিলেটে এই হাসপাতালের অত্যন্ত প্রয়োজন। প্রাথমিক পর্যায়ের স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়ন নিয়ে তাঁরা বেশ আশাবাদী এবং এই প্রকল্পের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ

জুন ৩, ২০২৬
আওয়ামী লীগ

কারাগারের থেকে মুক্তি পেলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী আইভী

জুন ৩, ২০২৬
প্রধান সংবাদ

হাদী হত্যা: মমতার বক্তব্যকে পাত্তা দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জুন ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ

জুন ৩, ২০২৬

কারাগারের থেকে মুক্তি পেলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী আইভী

জুন ৩, ২০২৬

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

জুন ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version