Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১৪

August 7, 2025
A A

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। 

বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। পরে বিকেল ৬টার দিকে শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা করে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি করা হয়। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ে ছাত্রলীগের একটি গ্রুপ ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। 

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। স্থানীয় ছাত্রলীগের মামুন, আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল ৫ আগস্ট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়। আজ ৬ আগস্ট টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে  ছাত্রদের ওপর হামলা করে। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে শাহপরান থানার ওসি এবং ডিসি মহোদয়কে জানানো হয়েছে।’

Related Posts

বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
আওয়ামী লীগ

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্রতিকৃতি

October 14, 2026

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version