বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন: প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

জুন ৫, ২০২৬
A A
জামায়াতের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন:  প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা
Share on FacebookShare on Twitter

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কর্মসূচির আওতায় নির্দিষ্ট সংখ্যক প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে গাছের চারা দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর টি অ্যান্ড টি মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ঢাকা মহানগরী উত্তর যুব-ক্রীড়া বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যুব বিভাগের সহ-সভাপতি ডা. মাঈনুদ্দীন এবং বনানী থানা আমির মিজানুর রহমান খান।

মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণমুক্ত নগরী গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি অভিযোগ করেন, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের অভাবে ঢাকা এখনো পুরোপুরি বাসযোগ্য শহরে পরিণত হয়নি। বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে নগরবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব সমস্যা সমাধানে সৎ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক নগরী গড়ে তুলতে হলে প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাদবাগান সম্প্রসারণ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং বর্জ্য পুনর্ব্যবহারে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি রাজধানীতে বছরে অন্তত একদিন ‘যানবাহনমুক্ত দিবস’ পালনের দাবি জানান।

তার মতে, ওই দিন সাইকেল চালানো ও পায়ে হাঁটার সংস্কৃতি উৎসাহিত করা হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

পরে সেলিম উদ্দিন তিনটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং প্লাস্টিকের বোতল জমা দেওয়া কয়েকজনের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সম্পর্কিত খবর

জামায়াত

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version