বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বাজেট ও জননীতি নিয়ে জামায়াত এমপিদের বিশেষ কর্মশালা সম্পন্ন

জুন ৬, ২০২৬
A A
বাজেট ও জননীতি নিয়ে জামায়াত এমপিদের বিশেষ কর্মশালা সম্পন্ন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালা শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে শুরু হয়ে শনিবার শেষ হয়।কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের অর্থনীতি, বাজেট বিশ্লেষণ ও জননীতি বিষয়ে জ্ঞান এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়কর্মশালার বিভিন্ন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং কল্যাণভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

দুই দিনব্যাপী কর্মশালায় দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ সেশনগুলোতে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের নানা দিক তুলে ধরা হয়।

বিশেষজ্ঞরা সংসদ সদস্যদের জাতীয় বাজেটের গভীর বিশ্লেষণ, জনদাবি ও গণস্বার্থের বিষয়গুলো সংসদে কার্যকরভাবে উপস্থাপন এবং নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সমাপনী অধিবেশনে দেশ, জাতি ও জনগণের কল্যাণে জাতীয় সংসদে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী সংসদ সদস্যরা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version