বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

প্রতারণার দায়ে বিএনপি নেতাকে গণপিটুনি, স্ত্রী বললেন ‘আমার স্বামী চিটার, সবাই জানে’

জুন ৭, ২০২৬
A A
প্রতারণার দায়ে বিএনপি নেতাকে গণপিটুনি, স্ত্রী বললেন ‘আমার স্বামী চিটার, সবাই জানে’
Share on FacebookShare on Twitter

পাবনায় বিভিন্ন সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শেষমেশ প্রতারণা বুঝতে পেরে এবং টাকা ফেরত না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম সোহেল রানা। তিনি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাসে রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা ও ভাঙ্গুড়া বাজার এলাকার অনেকের কাছ থেকে ভিজিডি কার্ড, পানির পাম্প ও সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন সোহেল রানা। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো সুবিধা না পাওয়ায় ভুক্তভোগীদের মনে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর শুক্রবার রাতে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় তাকে দেখতে পেয়ে আটকে রেখে মারধর করেন স্থানীয়রা।

ভুক্তভোগী এক হোটেল কর্মী জানান, সরকারি ঘর দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল। অন্যদিকে সরকারি চালের কার্ড করে দেওয়ার নামে আরেকজনের কাছ থেকে নেওয়া হয় ৬ হাজার টাকা। টাকা নেওয়ার সব প্রমাণ থাকা সত্ত্বেও দীর্ঘ এক বছরেও কোনো সুবিধা পাননি তাঁরা।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা সোহেল রানার বক্তব্য পাওয়া না গেলেও তাঁর স্ত্রী শিখা খাতুন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমার স্বামী চিটার, সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিয়েছে কেন? যেহেতু তারা মারছে, তাই টাকা পরিশোধ।’

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক জানান, সোহেল রানার বিরুদ্ধে এর আগেও এমন প্রতারণার অভিযোগ ওঠায় তাকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছিল। দ্রুতই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version