সোমবার, জুন ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

জুন ৮, ২০২৬
A A
ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় একটি ফুলের টব ভাঙচুর করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারী আহত হন। রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

এ সময় দুজনের মুখোমুখি হলে তোফাজ্জল হোসেন হাফেজ আজিজুল হককে ‘বহিষ্কৃত’ ও ‘দালাল’ বলে কটূক্তি করেন। এর জবাবে হাফেজ আজিজুল হকও পাল্টা কটূক্তি করলে তাঁদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুজনের মধ্যে হাতাহাতি ও চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে।

মারামারির একপর্যায়ে হাফেজ আজিজুল হক ডিসি কার্যালয়ের বারান্দায় থাকা একটি ফুলের টব তুলে তোফাজ্জল হোসেনকে আঘাত করার চেষ্টা করলে টবটি ভেঙে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ডিসির বডিগার্ড ও অফিস সহকারীরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরিস্থিতি থামাতে গিয়ে জনি (৩০) নামে এক অফিস সহকারী হাতে আঘাত পান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক ও তোফাজ্জল হোসেন উভয়েই মারামারির সত্যতা নিশ্চিত করেছেন।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। হঠাৎ এমন ঘটনা ঘটায় তিনি ও উপস্থিত সবাই চরম বিব্রত হয়েছেন এবং দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন কর্মকাণ্ড প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, সরকারি দপ্তরে দুই বিএনপি নেতার এমন অশোভন আচরণে বিব্রতবোধ করছেন দলের স্থানীয় নেতারাও। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘ও ব্যাটাও জামায়াত করে’: আদ-দ্বীন হাসপাতালের মালিক সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী

জুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জুন ১৪, ২০২৬
বিএনপি

নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

জুন ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অক্সফোর্ডের সামনে শক্ত অবস্থান জামায়াত-শিবির ও এনসিপির

জুন ১৫, ২০২৬

‘ও ব্যাটাও জামায়াত করে’: আদ-দ্বীন হাসপাতালের মালিক সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী

জুন ১৫, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জুন ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version