বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার, কতদূর এগিয়েছে বাস্তবতা? প্রশ্ন পাটওয়ারীর

জুন ৮, ২০২৬
A A
এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার, কতদূর এগিয়েছে বাস্তবতা? প্রশ্ন পাটওয়ারীর
Share on FacebookShare on Twitter

বর্তমান সরকারের দেওয়া এক কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার প্রথম তিন মাসে কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেকারত্ব শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়; এটি সামাজিক অস্থিরতা, হতাশা ও অপরাধপ্রবণতার সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি জনগণের কাছে একটি বড় জবাবদিহিতার বিষয়।

গাণিতিক বিশ্লেষণ টেনে তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকারের অন্যতম বড় অঙ্গীকার ছিল পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাঁচ বছর বা ৬০ মাসের এই প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতি মাসে প্রায় ১ লাখ ৬৬ হাজার ৬৬৬ জনের কর্মসংস্থান হওয়ার কথা। সেই হিসেবে সরকারের মেয়াদের প্রথম তিন মাসে প্রায় পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কথা ছিল।

এনসিপির প্রধান সমন্বয়কারী প্রশ্ন তোলেন, এই তিন মাসে বাস্তবিক অর্থে কি সেই পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে? সরকারি, বেসরকারি ও প্রবাসী কর্মসংস্থান মিলিয়ে কতজন নতুন কাজ পেয়েছেন কিংবা কতজন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে—সরকার কি এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রকাশ করেছে?

তিনি আরও বলেন, এই প্রশ্নগুলো কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, বরং এটি রাষ্ট্রের কাছে জনগণের ন্যায্য জবাবদিহিতা চাওয়ার প্রশ্ন। যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী অগ্রগতি হয়ে থাকে, তবে সরকারকে স্বচ্ছভাবে সেই তথ্য প্রকাশ করতে হবে; আর ঘাটতি থাকলে তা পূরণের পরিকল্পনাও জনগণকে জানাতে হবে।

যুবসমাজের ভবিষ্যতের ওপর জোর দিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আজকের শিক্ষিত ও দক্ষ যুবক যদি কর্মসংস্থানের সুযোগ না পায়, তবে দেশের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। গণতন্ত্রে সরকারের সাফল্য শুধু ঘোষণায় নয়, ফলাফলে পরিমাপ করা হয়। তাই ‘এক কোটি কর্মসংস্থান’ স্লোগানের প্রথম তিন মাসের অর্জনের স্পষ্ট ও তথ্যভিত্তিক উত্তর পাওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
অন্যান্য

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশ

ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। এসময় তিনি শিক্ষার্থীদের সামনে গেলে তাকে এড়িয়ে গেলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সেপ্টেম্বর ১৬, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানীয় ইউপি মেম্বারের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল মোল্লা।

সেপ্টেম্বর ১৬, ২০২৬

❝ইসলামবিরোধী আইন পাস হলেও এখন তাদের মুখ থেকে কড়া ফতোয়া বের হয় না!❞

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version